শিরোনাম
◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী জিলা ঘাট থেকে সারগুলো আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচার চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে পুলিশের অভিযান টের পেয়ে চোরাই কারবারিরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তির যোগসাজশে  সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের জন্য ৩০০শত বস্তার ওপরে সার ট্রলার বোঝাই করা হয়। পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা সটকে পড়েন। শনিবার বেলা ১১টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। এখন পর্যন্ত তারা সারের কোন মালিক খুঁজে পায়নি। এমনকি সারের মালিকানা দাবি করে কেউ আসেনি।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া আরও বলেন, আনমুানিক ৩শত বস্তা সার আটক করা হয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। ইউরিয়া সার কোথায় থেকে ট্রলারের মধ্যে আনলো, কোথায় নিয়ে যাবে। প্রাথমিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়