শিরোনাম
◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অংশীজনের দোরগোড়ায় সেবা পৌঁছানোর মাধ্যমে টেকসই ও সমৃদ্ধ উপকূলীয় অর্থনীতি নির্মান সম্ভব: পবিপ্রবি ভিসি

নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও অংশীজনের দোরগোড়ায় সেবা পৌঁছানোর মাধ্যমে টেকসই ও সমৃদ্ধ উপকূলীয় অর্থনীতি নির্মান সম্ভব। বাংলাদেশের উপকূল কেবল একটি ভৌগোলিক সীমানা নয়, এটি আমাদের জাতীয় জীবনের একটি প্রাণস্পন্দন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যখন কৃষি ও প্রাণিসম্পদ অস্তিত্বের সংকটে, তখন ভেটেরিনারি বিজ্ঞানীরাই হয়ে ওঠেন এই অঞ্চলের অনন্য আশ্রয়স্থল। 

তিনি আজ(২৫ অক্টোবর) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসি কনফারেন্স হলে দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ-এর সপ্তম বার্ষিক কনফারেন্সে দিনব্যাপী এক উৎসবমুখর  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

তিনি বলেন, "এই সম্মেলন কেবল একটি আয়োজন নয়, বরং ভবিষ্যৎ যাত্রার সূচনা। প্রাণিসম্পদ খাত কেবল খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতির হৃদস্পন্দন। বর্তমান সময়ে এই খাতের সাথে যুক্ত প্রতিটি গবেষক ও পেশাজীবীকে একত্রিত হয়ে কাজ করতে হবে—জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, রোগ প্রতিরোধ, জলবায়ু সহিষ্ণু জাত উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি, খাদ্য সুরক্ষা এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন বৈজ্ঞানিক অধ্যায় রচনা করতে। আর এই মহতী উদ্দেশ্যেই দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ নিরন্তর কাজ করে যাচ্ছে।"

“Strengthening Coastal Resilience through Veterinary Interventions” বা ‘উপকূলীয় জীববৈচিত্র্য ও প্রাণিসম্পদের সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের কার্যকর ভূমিকা শক্তিশালীকরণ’ – এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে সম্মেলনে উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে ভেটেরিনারি সায়েন্সের অগ্রণী ভূমিকা নিয়ে নানা আলোচনা ও গবেষণা উপস্থাপিত হয়।

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসাইন।

কনফারেন্স আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন তার স্বাগত বক্তব্যে সকল অতিথি, অংশগ্রহণকারী ও সহযোগী সংস্থাকে ধন্যবাদ জানান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহবুব আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি উপকূলীয় অঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়নের জন্য টেকসই উদ্ভাবন ও যুগোপযোগী ভেটেরিনারি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসরকারি সংস্থা ও শিল্পখাতের প্রায় ২০০ গবেষক, শিক্ষক ও পেশাজীবী এই সম্মেলনে অংশ নেন। এনিমেল হেলথ, প্রোডাকশন, ফুড সেফটি, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর), ভ্যাক্সিনেশনসহ প্রাণিসম্পদ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ সৃষ্টি করে।

কনফারেন্সের সদস্য-সচিব ডা. ইব্রাহিম খলিল, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এফডিআইএল, বরিশাল, ধন্যবাদ জ্ঞাপন করেন। সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. আহসানুর রেজা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পবিপ্রবি প্রশাসন ও বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই সম্মেলনের সার্বিক সাফল্যে আন্তরিক সহযোগিতা প্রদান করে। প্রানবন্ত আলোচনা, গবেষণামূলক উপস্থাপনা ও গঠনমূলক মতবিনিময়ের মধ্য দিয়ে কনফারেন্সটি উপকূলীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও  সমন্বিত প্রচেষ্টাকে আরও বেগবান করার অঙ্গীকারে পরিণত হয়।

  • সর্বশেষ