শিরোনাম
◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘু বলে কিছু নেই, হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান,মুসলিম আমরা বাংলাদেশী: বাউবি ভিসি  

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ ওবায়দুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান,মুসলিম সবাই আমরা বাংলাদেশী।

বিএনপি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেনা। সকলে মিলে মিশে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দিরে অনুষ্ঠিত শুভ বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শরণখোলা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন, শরণখোলা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশীষ দাস, শরণখোলা উপজেলা পুজা উদযাপন পরিষদের সেক্রেটারী গোপাল কর্মকার, শিক্ষক ষড়ানন সিকদার, তাপস ভৌমিক, শিক্ষক রনজিতা রানী প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়