শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

ইমরুল কায়েশ(যশোর) প্রতিনিধি: যশোরের  শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষা,ধর্মীয় ও সমাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১২ অক্টোবর) বিকালে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। এসময় শার্শা উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদ এর সকল সাংবাদিকেরা বেনাপোল তালসারি প্রাথমিক বিদ্যালয়,বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন এতিমখানা, বেনাপোল তালসারি মহিলা মাদ্রাসা সহ আরও অন্যান্য  শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছ লাগানোর উপকারিতা নিয়ে আলোচনা করেন।

উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি  আজিজুল হক বলেন, সাংবাদিকতার পাশা পাশি সাংবাদিক ঐক্য পরিষদ নিরাপদ সড়ক,মাদক মুক্ত সমাজ গঠন ও মেধাবী শিক্ষার্থীদের অবিভাবকদের সম্মানিত করেছে। এবার গাছ বিতরনের মধ্য দিয়ে আর একটি সামাজিক কাজে অংশ নিয়েছে।  তিনি সমাজিক কাজে সমাজের  সবাইকে অংশ নিতে আহবান জানান।

ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আইযুব হোসেন পঙ্খী বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়'' পরিবেশ বাঁচায়। বৃক্ষ আমাদের জীবন প্রবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষ বাঁচলে পরিবেশ বাঁচবে, টিকে থাকবে প্রাণ বৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ বড় সহায়ক। পরবর্তী দিনগুলোতে ইউনিয়নের বিভিন্ন সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান থাকবে।

ঐক্য পরিষদের উপদেষ্টা ইনামুল হক ও আব্দুল গফ্ফার ছন্দ জানান, বৃক্ষরোপণের ফলে সড়কের মাটি ক্ষয়রোধ হবে, অন্যদিকে এ অঞ্চলের পরিবেশ সুরক্ষিত থাকবে। 

ঐক্য পরিষদের সহসভাপতি আনিসুর রহমান  বলেন, ঐক্য থাকলে যে কোন কাজ সহজে করা যায়। এভাবে ঐক্য পরিষদ সব সময় সামাজিক কাজে অংশ নেবে।

  • সর্বশেষ