শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৯:৫৩ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমের প্রথম ঘন কুয়াশায় বন্ধ ফেরি চলাচল, তিন ঘণ্টা পর স্বাভাবিক দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনা এড়াতে রোববার (১২ অক্টোবর) ভোর চারটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিন ঘণ্টা পর সকাল ৭টা ২০ মিনিটে পাটুরিয়া থেকে এবং পৌনে ৮টায় দৌলতদিয়া প্রান্ত থেকে আবার ফেরি চালু হয়।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ও আরিচা কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত মধ্যরাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দৌলতদিয়া ঘাট থেকে যানবাহনবোঝাই রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং পাটুরিয়া থেকে আসা রো রো ফেরি এনায়েতপুরী মাঝনদীতে এসে দিক হারিয়ে ফেলে। দুর্ঘটনার ঝুঁকি দেখা দেওয়ায় ফেরি দুটি মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। আজ ভোর চারটার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। চলতি মৌসুমে ঘন কুয়াশার কারণে এই প্রথম ফেরি চলাচল বন্ধ হলো।

যানবাহন পারাপার বন্ধ হয়ে গেলে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ে নদী পাড়ি দিতে আসা বিভিন্ন যানবাহন। এই নৌপথে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করে। তবে রাতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ছোট ফেরি বন্ধ রেখে শুধু বড় ৯টি ফেরি চালু রাখা হয়।

আজ সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে রাজবাড়ী থেকে আগত সৌহার্দ্য পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, সাতক্ষীরা ও খুলনা অঞ্চল থেকে আসা দুটি যাত্রীবাহী পরিবহনসহ কয়েকটি যানবাহন ভোররাত চারটার দিকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছে। এর আগেই ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে সৌহার্দ্য পরিবহন প্রায় অর্ধশত যাত্রীবাহী পরিবহন ও মোটরসাইকেল আটকা রয়েছে। এ ছাড়া শতাধিক যাত্রী নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় ঘাটে আটকে আছেন।

পরে ধীরে ধীরে কুয়াশা দূর হতে থাকে। সকাল ৭টা ২০ মিনিটে পাটুরিয়া থেকে এবং পৌনে ৮টায় দৌলতদিয়া প্রান্ত থেকে আবার ফেরি চালু হয়। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ