শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাই-বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বোনের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার ৯ অক্টোবর একই হাসপাতালে ছোট ভাইয়ের মৃত্যু হয়। এর আগে, ১ অক্টোর রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ণ রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার ভাড়া বাসায় এ বিস্ফোরণ হয়। এতে দুই শিশুসহ একই পরিবারের ৪জন আহত হয়।  

নিহত দুই শিশুর বাবা কুমোদ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল ১ অক্টোবর রাত ৮টার দিকে পরিবারের সবাই দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ ঘরের মধ্যে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণে বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমি, আমার স্ত্রী সবিতা রানী নাথ, ছেলে-মেয়েসহ চারজন দগ্ধ হই। তাদের মধ্যে বড় মেয়ে মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্যের (৪) শরীরের  ৪০শতাংশ দগ্ধ হয়েছিল। আমরা স্বামী-স্ত্রী ২০ শতাংশের নিচে দগ্ধ হয়েছি। একই দিন রাতে ঐর্দিকা ও তূর্যকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তুর্যের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। অবশেষে গত তিন দিন আগে বড় মেয়ে ঐর্দিকাকে আইসিইউতে রাখা হয়। আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।  

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

  • সর্বশেষ