শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়রোধে সীতাকুন্ডে শক্তিশালী বাঁধ নির্মাণে উদ্যোগ নিচ্ছে পাউবো

এম আর আমিন, চট্টগ্রাম : চট্টগ্রাম সীতাকুন্ড ও সন্দ্বীপ উপজেলায় প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের জীবনমান উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ৭৬০ কোটি টাকায় নতুন উপকূলীয় বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পটি ইতিমধ্যে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। লক্ষ্য, ২০২৯ সালের মধ্যে কাজ সম্পন্ন করা।

প্রকল্পের আওতায় কুমিরা ঘাট থেকে বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত ৫.৫ কিলোমিটার বাঁধের কাঠামোগত উন্নয়ন ও পুনর্বাসন, ফেরিঘাট সুরক্ষা, এবং চারটি পুরনো রেগুলেটর প্রতিস্থাপনের কাজ করা হবে। এতে সীতাকুন্ড-সন্দ্বীপ ফেরি সার্ভিসের টেকসইতা বৃদ্ধি পাবে এবং উপকূলীয় এলাকায় দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত হবে।

স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া ফেরিঘাটও একইভাবে ঝুঁকিতে আছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ফেরিঘাটের আশপাশ বারবার ভেঙে যায়। এর কারণে সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌসংযোগ ব্যাহত হয় এবং মানুষ ও পণ্য পরিবহনে বড় ধরনের সমস্যা দেখা দেয়। ব্যবসায়ী ও শ্রমজীবী জনগণ উল্লেখ করেন যে, ফেরিঘাট বন্ধ হয়ে গেলে তাঁদের ব্যবসা, আয়ের উৎস এবং যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় ঘটে। ফলে শুধু স্থানীয় মানুষই নয়, বরং পুরো অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমের অভাবে পরিবহনের দীর্ঘসূত্রিতার কারণে অর্থনৈতিক কর্মকান্ড ব্যহত হচ্ছে।

কুমিরা-বাঁশবাড়িয়া এলাকার উপকূলীয় বাঁধ বারবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়। বর্ষা মৌসুমে ও উচ্চ জোয়ারের সময় বাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করে এবং আশেপাশের বসতি, কৃষিজমি ও অবকাঠামো তলিয়ে যাওয়ার উপক্রম হয়। ফলে বাঁধ ভেঙে গিয়ে রাস্তা, যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (১) নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ বলেন, “বাঁধ ও ফেরিঘাট শক্তিশালীকরণ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রকল্প বাস্তবায়িত হলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমবে, কৃষি ও ব্যবসা স্বাভাবিক থাকবে।”

কুমিরা ঘাট থেকে বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধের কাঠামোগত উন্নয়ন ও পুনর্বাসনের মাধ্যমে টেকসই ও নিরবচ্ছিন্ন যোগাযোগ এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা,

প্রকল্পটি বাস্তবায়িত হলে উপকূলীয় অঞ্চলে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ