শিরোনাম
◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনের উপকূলে বাঘের তাড়া থেকে বাঁচতে পশুর নদী সাঁতরে লোকালয়ে আশ্রয় নেয় দুই মায়া হরিণ    

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার গহীন অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী সাঁতরে লোকালয়ে আশ্রয় নিয়েছে দুটি প্রাপ্তবয়স্ক চিত্রল মায়া হরিণ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হরিণ দুটি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় চলে আসে। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনরক্ষীরা দ্রুত হরিণ দুটি উদ্ধার করে। দুপুরে সেগুলো আবার করমজল এলাকায় সুন্দরবনের প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

এ তথ্য নিশ্চিত করে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মোহাম্মদ আজাদ কবির বলেন, “বাঘের তাড়া খেয়ে হরিণ দুটি প্রাণ বাঁচাতে পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে আশ্রয় নেয়। স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত হরিণ দুটি উদ্ধার করতে সক্ষম হই এবং সেগুলোকে করমজলের জঙ্গলে অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, প্রাপ্তবয়স্ক দুটি হরিণ সুস্থ অবস্থায় ছিল এবং তাৎক্ষণিক কোনো আঘাতের চিহ্ন ছিল না।

  • সর্বশেষ