শিরোনাম
◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও) ◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি ◈ কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী ◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে একই ঘটনায় স্বামী ও স্ত্রীর থানায় অভিযোগ,স্বামীকে পিটিয়ে ৮০ লাখ টাকা লুটের অভিযোগ স্ত্রী ও ছেলের বিরুদ্ধে

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে স্বামী ও তালাকপ্রাপ্তা স্ত্রীর মধ্যে একই ঘটনা নিয়ে থানাতে পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে। স্বামী ব্যবসায়ী কাজি বাচ্চু মিয়ার অভিযোগ তার তালাকপ্রাপ্তা স্ত্রী টুনি আক্তার ও তার ছেলে বাড়ীতে হামলা চালিয়ে জখমের পর ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। অপরদিকে স্ত্রীর অভিযোগ স্বামী তাকে বাসার সামনে পেয়ে তাকে বেধরক পিটিয়ে জখম করেছে। এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার আগে স্ত্রী ও সন্ধ্যার পর স্বামী কালীগঞ্জ থানাতে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। কুমিল্লার লাকসাম থানার আব্দুল মজিদের ছেলে বাচ্চু মিয়া বর্তমানে কালীগঞ্জ শহরের আড়পাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করছেন। সে  প্রায় ৩০ বছরের অধিক সময় কালীগঞ্জে কাচা মালের ব্যবসা করে আসছেন। 

স্বামী বাচ্চু মিয়ার অভিযযোগ, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে তালাকপ্র্রাপ্ত স্ত্রী টুনি আক্তার ও তার ছেলে বাপ্পি (২১) সহ আরো একজনকে সাথে নিয়ে তার বাসার সামনে আসে। এরপর তারা গেট ও দরজা ভেঙ্গে ফ্লাটে ঢুকেই তাকে মারপিট করে জখম করে। সন্ত্রাসীরা তার ঘরের বিছানার তোষকের নিচে রাখা ব্যবসায়ের ৮০ লাখ টাকা নিয়ে চলে যায়। তার ঘরে মাল কিনতে ব্যাপারীদের দেবার জন্য আরো সবসময়ই অনেক টাকা রাখা থাকে। বাচ্চু মিয়া আরো জানান, স্ত্রী টুনি আক্তারকে কয়েক বছর আগে ১০ লাখ টাকা দিয়ে তালাক দিয়েছিল। সেই তালাকপ্রাপ্ত স্ত্রী তার আগের পক্ষের ছেলেকে নিয়ে এসে বাড়িতে হামলা করে টাকা ছিনিয়ে নিয়েছে।

অপরদিকে তালাকপ্রাপ্তা স্ত্রী টুনি আক্তারের অভিযোগ, বিকালে ছেলে বাপ্পিকে নিয়ে বাচ্চু মিয়ার বাসার সামনে গেলে তাদের দেখেই গালিগালাজ শুরু করেন। এতে প্রতিবাদ করাতে বাচ্চু বাশ দিয়ে আমাকে মারপিট করে রক্তাত্ব জখম করে। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি থানাতে একটি অভিযোগ দেন।

কালীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম জানান, একটি ঘটনায় স্বামী ও স্ত্রীর দুটি পৃথক অভিযোগ পেয়েছি। তারা উভয়েই বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছেন স্ত্রী টুনি আকতারের সাথে তালাক হওয়ার পর থেকেই ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার স্ত্রী ও তার ছেলে বাচ্চু মিয়াকে মারপিট করে। তবে, ৮০ লাখ টাকা লুটের ঘটনাটি তারা খতিয়ে দেখছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়