শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৬ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বৈদ্যুতিক শকে ছাদ থেকে পড়ে আহত মুয়াজ্জিনের চারদিন পর মৃত্যু

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৈদ্যুতিক শক খেয়ে দুতলা মসজিদের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হওয়া মুয়াজ্জিন রফিকুল ইসলামের চারদিন পর মৃত্যু হয়েছে।শনিবার ( ৬ সেপ্টেম্বর ) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মাঈনুদ্দিন। এর আগে গত ৩ সেপ্টেম্বর সকালে মসজিদের ছাদ পরিষ্কার করতে গিয়ে বৈদ্যুতিক শকে দুতলা মসজিদের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

মারা যাওয়া মুয়াজ্জিন রফিকুল ইসলাম ( ৬৫ )  উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পুমকারা এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। তিনি ওই এলাকার স্থানীয় জামে মসজিদে মুয়াজ্জিন ও খাদেমের দায়িত্ব পালন করতেন। জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর সকালে মসজিদের ছাদ পরিষ্কার করতে মসজিদের ছাদে ওঠেন মুয়াজ্জিন রফিকুল ইসলাম। এ সময় তিনি মসজিদ সংলগ্ন বৈদ্যুতিক তারে শক খেয়ে দুতলা থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত হওয়ার চারদিন পর শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি শুনেছি এবং সরেজমিনে আমাদের একজন উপপরিদর্শকসহ (এসআই) ফোর্স পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়