শিরোনাম
◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দি ও কচুয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি ও চাঁদপুরের কচুয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায় করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) থেকে বিকেল পর্যন্ত টিম নং-০২, ০৪, ০৫, ০৬ ও এবিকা গৌরীপুর টিম একযোগে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোট ২২৭টি সংযোগ ভিজিট করা হয়। এর মধ্যে ৬ জন গ্রাহকের সংযোগ বকেয়া থাকার কারণে বিচ্ছিন্ন করা হয় এবং এসব গ্রাহকের কাছ থেকে ১ লাখ ১৬ হাজার ৫৩০ টাকা বকেয়া আদায় করা হয়। এ ছাড়া ৪টি বাড়িতে মোট ৮টি অতিরিক্ত চুলা ব্যবহার, ২৭টি অনিবন্ধিত সংযোগ (৬১টি দ্বৈত সংযোগ), ২১টি রাইজার কর্তন এবং ২৫ মিটার জিআই পাইপ ও ২০০ ফুট এমএস পাইপ উচ্ছেদ করা হয়। একই সঙ্গে স্পট চেকিংয়ে মোট ২ লাখ ৭ হাজার ১৯০ টাকা বকেয়া আদায় করা হয়েছে।

বিজিডিসিএল-এর কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ দমন ও বকেয়া আদায়ে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গ্যাস অপচয় রোধই এ অভিযানের মূল লক্ষ্য।

বাখারাবাদ গ্যাস লিমিটেড কোম্পানির পাঁচটি টিম এ।অভিযানে কাজ করেছে। ছান্দ্রা এলাকায় টিম-৪ এর সদস্যরা ছিলেন অভিযানের শুরুতে সমাপ্তির সময় গৌরীপুর এবিকা টিম কাজ করেন।

টিম-৪ আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপক (রাজস্ব, কুমিল্লা), গৌরীপুর এবিকা টিমের আহ্বায়ক প্রকৌশলী অম্লান কুমার দত্ত (ইনচার্জ গৌরীপুর)। এছাড়া উপ-ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আশিকুজ্জামান, গাজী ফাইরুজ তানজিম, এস এম উজ্জল হোসেন ও মো. আছিফুর রহমান, সহকারী ব্যবস্থাপক মো. রাশিক আক্তার রুশো, প্রকর্মী মো. মনির ও মিথু চন্দ্র পাল প্রমুখ।

  • সর্বশেষ