শিরোনাম
◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা ◈ সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করলো ইরান ◈ দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: বাতিল ৩২০ ফ্লাইট, বিপর্যস্ত এভিয়েশন ও শ্রমবাজার

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ০৪:০১ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় পুলিশের অভিযান : একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র (৬ টি ঢাল, ৭টি বল্লম) উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রাম থেকে ওই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে আগুলদিয়া গ্রামের আব্বাস মাতুব্বরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র হিসেবে ৬টি ঢাল ও ৭টি বল্লম উদ্ধার করা হয়।

দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়