শিরোনাম
◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লক্ষ ৩৭ হাজার টাকার দান

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে আবারও রেকর্ড দান জমা পড়েছে। চার মাস ১৮ দিন পর খোলা দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে মসজিদের ১০টি দানবাক্স ও ৩টি ট্রাঙ্ক খোলার পর প্রায় ৫০০ জন ছাত্র, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার এবং মসজিদ-মাদরাসা কর্মচারী একসঙ্গে টাকাগণনার কাজে অংশ নেন।

এর আগে গত ১২ এপ্রিল দানবাক্সে ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল, যা গণনা শেষে দাঁড়িয়েছিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা।

দানবাক্স খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসন, ব্যাংক ও মসজিদ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, দানবাক্স থেকে পাওয়া সব টাকা ব্যাংকে জমা রাখা হয় এবং লভ্যাংশ থেকে অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষকে সহায়তা করা হয়। বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় ৯১ কোটি টাকা।

পুলিশ সুপার জানান, টাকার বাক্স খোলা থেকে শুরু করে ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়।

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই পাগলা মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে আধুনিক ধর্মীয় কমপ্লেক্স। দিন দিন বেড়ে চলা দানের কারণে মসজিদের খ্যাতি ও ঐতিহাসিক গুরুত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ