শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারে মোতায়েন করা হচ্ছে ব্রিটিশ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান

যুক্তরাজ্যের প্রধামন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, কাতারে মোতায়েন ব্রিটিশ স্কোয়াড্রনে যোগ দিতে আরও চারটি অতিরিক্ত ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। সেখানে মোতায়েন থাকা স্কোয়াড্রনে যোগ দেবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান বলে জানিয়েছে বিবিসি।

সাইপ্রাসে হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি জানান, ড্রোন বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার আগামীকাল সাইপ্রাসে পৌঁছাবে। এ ছাড়া ভূমধ্যসাগরে মোতায়েন করা হচ্ছে ব্রিটিশ নৌবাহিনীর রণতরী ‘এইচএমএস ড্রাগন’।

তিনি আরও জানান, কাতার এবং আশপাশের অঞ্চলে প্রতিরক্ষামূলক অভিযান জোরদার করতে ব্রিটেন অতিরিক্ত চারটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে, যা সেখানে মোতায়েন থাকা স্কোয়াড্রনে যোগ দেবে।

স্টারমার বলেন, ‘ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিক এবং আমাদের মিত্রদের রক্ষায় আমরা নিরাপত্তা বলয় বজায় রাখব।’

তিনি আরও জানান, সরকার এই সুরক্ষা ব্যবস্থা প্রতিদিন আরও শক্তিশালী করছে এবং উপসাগরীয় অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেওয়ার কাজ করছে।

এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, যুক্তরাজ্য যুদ্ধ শুরুর আগেই সঠিক পরিকল্পনা করেছিল এবং পুরো অঞ্চলে আগেভাগেই সামরিক সরঞ্জাম মোতায়েন করেছিল।

তিনি বলেন, তার লক্ষ্য হলো জাতীয় স্বার্থে শান্ত ও সমমনা নেতৃত্ব প্রদান করা। এর অর্থ হচ্ছে জনগণকে রক্ষা করার জন্য সামরিক ও কূটনৈতিক শক্তি ব্যবহার করা এবং চাপের মুখেও দেশের মূল্যবোধ ও নীতির প্রতি দৃঢ় থাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়