শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৩:০৭ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাদের মির্জার সহযোগী যুবলীগ সভাপতি রুমেল বিমানবন্দরে আটক

মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করা হয়েছে। শনিবার (১৭ মে) ভোর রাতের দিকে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুমেল সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ কার্যক্রম) সভাপতি ও সাবেক বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। শুক্রবার দিবাগত শেষ রাতের দিকে একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগের চেষ্টা করেন। কিন্তু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা রুমেল পলাতক ছিলেন। শুক্রবার রাতে চুপিসারে বিদেশে চলে যেতে চেয়েছিলেন তিনি। বিমান বন্দরে পুলিশ তাকে আটক করে। তাকে আটকের বিষয়টি আমাকে জানানো হয়েছে। তাকে কোম্পানীগঞ্জ থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়