শিরোনাম
◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এর আগে বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শিমুল ভূঁইয়া রয়েছেন। অন্যরা জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মী বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের  নেতা-কর্মীরা হামলা ও গুলি চালান। এতে সাদ আলম আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনি নামের চার শিক্ষার্থী নিহত হন। এ সময় দুই শতাধিক ব্যক্তি গুলিবিদ্ধসহ আহত হন বহু লোক। ওই ঘটনায় থানায় একাধিক মামলা হয়। এসব মামলায় সর্বশেষ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত গ্রেপ্তার আসামির সংখ্যা ২০৭ জনে দাঁড়িয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় এ পর্যন্ত ২০৭ জনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারের পুলিশি অভিযান চলছে।
  • সর্বশেষ