শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৯:৪৫ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি বিলের পশ্চিম পাশে ধান ক্ষেতে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের বস্তা দিয়ে বাধাঁ দুই পা ও গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মরদেহটি উদ্ধার করে পূর্বধলা থানা পুলিশ।

নিহত রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের একমাত্র ছেলে।
দাম্পত্য জীবনে তার স্ত্রী ও দুই বছরের এক ছেলে রয়েছে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

বুধবার দিবাগত রাত ১২টার পরে ভাড়া নিয়ে গেলে তার পর থেকে আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। মরদেহর খবর পেয়ে পরিবারের লোকজন এসে সনাক্ত করেন।স্থানীয়দের ধারণা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

জারিয়া ইউনিয়নের ৮নং ওয়াডের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানায়, আজ দুপুরে দিকে কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে ওই ক্ষেতের পাশে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি সহ স্থানীয় লোকজন এসে দেখি মরদেহটি পড়ে আছে। পরে পুলিশ সহ নিহত যুবকের পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।

নিহতের বাবা আবুল কাসেম বলেন, গতকাল রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। আক বিকেলে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে। 
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  • সর্বশেষ