শিরোনাম
◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার ◈ মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ, অর্থনীতিতে কী প্রভাব পড়বে? ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কবে কোথায় আঘাত হানতে পারে যা জানাগেল ◈ ধানের শীষে নির্বাচন করতে সালাহউদ্দিনের বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ: রাশেদ খাঁন ◈ মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ, আলোচনা শুরু মঙ্গলবার ◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৫৪ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “হাসিনা পালিয়ে গেলেও তার অর্থ এখনো দেশেই রয়েছে। এখনও অনেককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং কোনো বিচার দৃশ্যমান নয়। আমরা চাই, যারা দুঃশাসন ও দুর্নীতির সঙ্গে জড়িত, বিশেষ করে হাসিনা পরিবারের সদস্যরা, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিনিধি সভাটি আয়োজিত হয় আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে।

তিনি বলেন, “আমাদের দাবি একটাই—দ্রুত বিচার এবং রাজনৈতিক সংস্কার। সুষ্ঠু নির্বাচনের জন্য এই সংস্কার অত্যন্ত জরুরি। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই দলটির আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা যদি আবার ঝটিকা মিছিল করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাহলে জনগণ নতুন করে দুর্ভোগে পড়বে।”

এসময় তিনি আরও বলেন, “দেশে এখনো অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধার হয়নি। যারা হঠাৎ ঝটিকা মিছিল করছে, তারা এসব অস্ত্র দিয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। এই সুযোগ কোনোভাবেই সরকার দিতে পারে না। কারণ, বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল—তাদের কাছে আমাদের প্রত্যাশা তাই অনেক। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে অস্ত্র উদ্ধার করতে হবে, না হলে এই অস্ত্র জনগণের বিপক্ষে ব্যবহৃত হতে পারে।”

সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।
সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছৈয়দ রহমান রায়হান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান এবং সদস্য সচিব মো. মঙ্খলেসুর রহমান হারুন।

সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে রাজনৈতিক পরিস্থিতি, আগাম আন্দোলন এবং সংগঠন শক্তিশালীকরণে মতামত ব্যক্ত করেন।