শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে আগুনে পুড়লো ১০ দোকান, কোটি টাকার ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার একটি মার্কেটে আগুনে পুড়ে ১০টি দোকান ছাই হয়ে গেছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে মার্কেটে আগুন লাগানো হয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১ টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম নরোত্তম পুর গ্রামের আমিন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আগুনে ভস্মীভূত দোকান গুলো হলো, আলমগীর কবির ফার্মেসী, আল্লাহর দান ভ্যারাইটিজ স্টোর, প্রাইম ফ্যাশন টেইলার্স, ইউসুফ ডেকোরেশন, রিসিকা হেয়ার কাটিং, নুরুজ্জামান স্টোর গোডাউন, তাকওয়া এন্টারপ্রাইজ, মোল্লা চা স্টোর ও সালমান সোবহান ভ্যারাইটিজ।

মার্কেটের মালিক ও ব্যবসায়ী আলমগীর কবির বলেন, রাত সোয়া ১টার দিকে জানতে পারি মার্কেটে আগুন লাগছে। তাৎক্ষণিক এগিয়ে এসে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করি, ওনারা আসার মাত্র আধাঘন্টার ব্যবধানে মার্কেটের সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

তারা বলেন, আমরা এখানকার খেটে খাওয়া মানুষ। আমাদের ঘুরে দাঁড়াবার শক্তি নেই, যোগান নেই। ষড়যন্ত্র করে একযোগে মার্কেটের সব ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগানোর কিছু আলামত আমরা পুলিশের নিকট হস্তান্তর করেছি। আশা করছি পুলিশ তদন্ত করে দোষীদের শনাক্ত করবে।

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন রুবেল বলেন, উদ্দেশ্য প্রনোদিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একযোগে সব দোকানে আগুন জ্বলার দৃশ্যই বলে দেয় এটি পরিকল্পিত। প্রশাসনকে অনুরোধ করবো যাতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হয়।

এদিকে মঙ্গলবার (১৫ই এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী সদর উপজেলার ইউএনও আঁখিনুর জাহান নীলা। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলায় পাঠানো জন্য বলেছি। আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় ততটুকু করবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ