শিরোনাম
◈ সরবরাহ স্বাভাবিক, তবু বাড়ছে ডলারের দর—তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ◈ আমদানি-রফতানি কমেছে, বেড়েছে বাণিজ্য ঘাটতি; স্বস্তি দিচ্ছে রেকর্ড রেমিট্যান্স ◈ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল ◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ ◈ ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দিদশা, মুক্তিপণে দেড় কোটি টাকা দাবি ◈ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ◈ আইনি ও প্রশাসনিক জটিলতায় ওষুধের মূল্য নির্ধারণ থমকে গেছে: বাজারে আসছে না নতুন ওষুধ, হুমকিতে বিপুল বিনিয়োগ ◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পুর্বশক্রতার জের ধরে ষাটোর্ধ বৃদ্ধকে পিটিয়ে হত্যার চেষ্টা

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে পুর্বশক্রতার জেরে ষাটোর্ধ বয়সের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার চেষ্টা। আজ শনিবার  (১৫ মার্চ) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে ফোর্ডনগর এলাকায় এমন ঘটনাটি ঘটে। 

আহত পর্ববত আলী কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার মৃত ফজর আলী ছেলে। অভিযুক্তরা হলেন, মৃত নওয়াব আলী মোল্লার ছেলে মজর মোল্লা, মজর আলীর ছেলে মামুন মোল্লা ও তার ভাই মনির হোসেন মোল্লা।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, পুর্ব শক্রতার জের ধরিয়া আজ বেলা ১২ ঘটিকার সময় ফোর্ডনগর এলআকার মোঃ শাজাহান এর বাড়ীর সামনে পর্ববত আলীকে একা পেয়ে হত্যা উদ্দেশ্য পিটিয়ে আহত করেন। পরে পর্ববত আলীর ডাক চিৎকারে আশে পাশের লোকজন দৌড়িয়ে আসলে অভিযুক্তরা চলে যান। এরপর এলাকার লোকজন আমাকে উদ্ধার করে সাভার সরকারী হাসপাতালে ভর্তি করেন। 

এই বিষয়ে ভুক্তভোগী পর্ববত আলী বলেন,পুর্বশক্রতার জের ধরিয়া মজর মোল্লাও তার ছেলেরা আমাকে শাজাহানের বাড়ীর সামনে একা পেয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু আমার ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে আভিযুক্তরা আমাকে ছেড়ে চলে যান। পরে আশে পাশের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এই বিষয়ে অভিযুক্ত মজর মোল্লার ছেলে মামুন মারধরের কথা স্বীকার বলেন,ওনি আমাকে মারছে আমিও ওনাকে মারছি।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ এনামুল হোসেন বলেন, ষাটোর্ধ বয়সের একটি বৃদ্ধকে পিটিয়ে আহতের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়