শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৯:৩০ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী ইউনিয়নে সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু

মোহাম্মদ সোহেল, নোয়াখালী :নোয়াখালী সদর উপজেলায় রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রম শুরু করা হয়। এ সময় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে মানুষের লাইন দেখা যায়।

জানা যায়, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পুরো রমজান মাস এ ব্যবস্থা চালু থাকবে। রমজানে যেন সাধারণ মানুষ সুলভ মূল্যে এসব সামগ্রী কিনতে পারে সেজন্যই এ কার্যক্রম চলছে। এখানে এক ডজন ডিম ১০৫ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও গরুর মাংস প্রতিকেজি ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। সুলভ মূল্যে এসব খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। সেই সঙ্গে আগামীতে আরও খাদ্যসামগ্রী বাড়ানোর দাবি করেন। আর রমজানের পরেও যেন এ ধারা অব্যাহত থাকে, তারও দাবি করেন।

ন্যায্যমূল্যে পণ্য কিনতে আসা শাহানুর ইসলাম বলেন, এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পারছি, তাই খুব ভালো লাগছে। রমজানের পরেও যদি এভাবে বিক্রি হয় তাহলে আমাদের উপকার হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, নিম্ন আয়ের ক্রেতারা যেন পুরো রমজান মাসজুড়ে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো রমজান মাস চালু রাখার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন ডিম, দুধ ও মাংস মানুষ কিনতে পারবে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকতে পারে।

এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলীমা ফেরদৌসী, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মনিটরিং অফিসার শেখ শাহনেওয়াজ, নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আরাফাত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. সহিদুল ইসলাম সহিদ, ইউপি সদস্য মাহবুব আলম শিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়