শিরোনাম
◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র ◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৪ রাত
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদির মৃত্যুতে শোক, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে শান্ত থাকার আহ্বান কমনওয়েলথ মহাসচিবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে।

শনিবার এক বিবৃতিতে শার্লি বোচওয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। সেই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় সাম্প্রতিক সহিংসতার পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

শার্লি বোচওয়ে বলেন, ‘আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’

এ ক্ষেত্রে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি এবং সংযম প্রদর্শন, দায়িত্বশীল আচরণ ও বিদ্বেষ পরিহারের অঙ্গীকার করে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। এই সংকটকালে বাংলাদেশের মানুষের প্রতি শান্ত থাকা এবং সর্বোচ্চ পর্যায়ের বিচক্ষণতা ও সহনশীলতা দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়