শিরোনাম
◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী ◈ শেষের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান ◈ ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানাযায়, বাহাড়া গ্রামের ইসরাইল খানের ছেলে এনায়েত খান (১৭) এসএসসি পরিক্ষার্থী প্রতিদিনের মত রাতে একা এক ঘরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে, পরিবারের লোকজন ডাকলে কোন সাড়া না দেওয়ায় দরজা ভেঙ্গে গলায় গামছা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরবর্তীতে মুকসুদপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সুকান্ত বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ