শিরোনাম
◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি? ◈ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ◈ আইপিএল শে‌ষে চাকরি যাচ্ছে অধিনায়কের, ছাঁটাই হ‌চ্ছে পুরো কোচিং স্টাফ!  ◈ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানাযায়, বাহাড়া গ্রামের ইসরাইল খানের ছেলে এনায়েত খান (১৭) এসএসসি পরিক্ষার্থী প্রতিদিনের মত রাতে একা এক ঘরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে, পরিবারের লোকজন ডাকলে কোন সাড়া না দেওয়ায় দরজা ভেঙ্গে গলায় গামছা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরবর্তীতে মুকসুদপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সুকান্ত বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়