শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৯ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে উৎপাদিত ইনজেকশন সহ ১ কোটি ৭৩ লাখ টাকার মালামাল জব্দ

সিলেট প্রতিনিধি : ভারতে উৎপাদিত ইনজেকশন মদ গবাদিপশু  সেখ নাসির উদ্দিন বিড়ি মদ সহ ১ কোটি ৭৩ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে  বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাত ও সোমবার গেল দুইদিনে সিলেট সেক্টরের ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংরাবাজার, সোনালীচেলা, ছাতকের লাফার্জ, সিলেটের কালাসাদেক , উৎমা, পান্তুমাই, ডিবির হাওর, প্রতাবপুর, সোনারহাট, সংগ্রাম, শ্রীপুর বিওপির বিজিবি টহলদল পৃথক পৃথক অভিযানে ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে।

৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. হাফিজুর গবাদিপশু(মহিষ), চিনি,  আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত সেখ নাসির উদ্দিন বিড়ি,  মদ, সুপারী, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ, চোরাচালান কাজে ব্যবহৃত ডিআই ট্রাক, মাহিন্দ্র ট্রাক্টর, সীমান্তনদী পাথর উক্তোলনরত নৌকা সহ প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

এদিকে ভারতের নয়া দিল্লীতে উৎপাদিত ইনজেশন ফুচকাসহ ৫৭ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাত ও সোমবার গেল দুইদিনে সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট, বালিয়াঘাট, বিশ্বম্ভপুরের চিনাকান্দি,ডলুরা,সদর উপজেলার পেকপাড়া, চিনাউড়া বিওপির বিজিবি টহলদল পৃথক পৃথক অভিযানে ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ভারতের নয়া দিল্লীতে উৎপাদিত নারীদের পিরিয়ড নিয়মিত করনের জন্য প্রজেস্টরন ২৫ হাজার ১৬০টি (১০০ মি.গ্রা.)  ইনজেশন,ফুচকা,চিনি,গবাদিপশু(গরু),মেহেদী, মোটরসাইকেল সহ ৫৫ লাখ ৫১ হাজার ১৬০ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়। সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক জানান, নারীদের পিরিয়ড নিয়মিত করনের জন্য প্রজেস্টরন ইনজেকশন ব্যবহার করা হয়ে থাকে, তবে এ ইনজেকশনের ব্যবহার গর্ভপাতে অতিরিক্ত ঝুঁকি থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়