শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস সেনাবাহিনীর

কুমিল্লার যুবদল নেতা প্রয়াত তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবারের চার সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন।

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে এ সাক্ষাৎ হয়।  

তৌহিদুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জিওসি এবং নিহতের পরিবারকে তিনি আশ্বস্ত করেন যে, এই বিষয়ে ইতোমধ্যেই তদন্ত আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বলেন, তৌহিদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে এবং সকল প্রকার সহযোগিতা করবে।

প্রতারণার মাধ্যমে যারা সেনা ক্যাম্পে মিথ্যা অভিযোগ দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবার। তৌহিদুলের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে মামলার সকল প্রস্তুতি নিয়েছেন বলেও তারা জানান। উৎস: এনটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়