শিরোনাম
◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং ◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা ◈ হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মৃত্যু হাজার ছাড়াল ◈ জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ ◈ ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরে অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ দেওয়ার অপরাধে কৃষক’কে জরিমানা

মো: মশিউর রহমান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে ধান ক্ষেতে অবৈধ বৈদ্যুতিক লাইন টেনে ইঁদুর মারার ফাঁদ তৈরী করার অপরাধে মো: মাহাবুব নামের এক কৃষককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন এবং অনিদৃষ্টকালের জন্য বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেছে নাজিরপুর পল্লিবিদ্যুৎ সমিতি। রবিবার (২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ৫ নং শাঁখারীকাঠী ইউনিয়নের চালিতাবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মো: মাহাবুব ওই ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামের মো: হালিম মোল্লার পুত্র। তিনি স্থানীয় রেজাউল মোল্লার ব্যবহৃত মিটার থেকে বৈদ্যুতিক লাইন টেনে ধান ক্ষেতে ইঁদুর নিধনের জন্য গুনা দিয়ে ফাঁদ তৈরী করে বিদ্যুৎ সংযোগ দেয়। এ অভিযোগে উপজেলা প্রশাসন তাকে জরিমানা করেন এবং নাজিরপুর পল্লিবিদ্যুৎ সমিতি মিটারের লাইনটি অনিদৃষ্টকালের জন্য সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। উল্লেখ্য নাজিরপুরে গত জানুয়ারী মাসে অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে দুই কৃষকের মৃত্যু হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, কৃষি জমিতে বিদ্যুতের লাইন দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই অবৈধ লাইন দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। রবিবার রাতে মাহাবুব নামের কৃষক’কে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছি এবং সংযোগ মিটারটি অনিদৃষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে। আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে বলেছি মাইকিং করে শতর্ক করার জন্য।

নাজিরপুর পল্লিবিদ্যুৎ সমিতির সহকারি জেনারেল ম্যানেজার ফুয়াদ আল আরিফিন বলেন, বৈদ্যুতিক লাইন দিয়ে কৃষিক্ষেতে অবৈধ ইঁদুর মারার ফাঁদ দেওয়ার কোন বিধান নাই এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা রবিবার রাতে এক কৃষকের বৈদ্যুতিক মিটার লাইন অনিদৃষ্টকালের জন্য সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি এবং উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জরিমানা করেছেন আমাদের এ অভিযান অব্যহত থাকবে প্রথমবারের মত শতর্ক করেছি পরবর্তীতে যদি কেউ দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
  • সর্বশেষ