শিরোনাম
◈ চট্টগ্রাম-৩ আস‌নের আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ঢাকায় গ্রেপ্তার ◈ পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি কে‌নো ভারতকে ক্ষুব্ধ করে তুলছে ◈ দূরপাল্লা ও নগর পরিবহনে কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া ◈ অস্ট্রেলীয় নারীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার ডলার ঘুষের অভিযোগ, গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি (ভিডিও) ◈ ‘ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী ◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ ৯ ডিসেম্বর দাউদকান্দি মুক্ত দিবস

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : আজ ৯ডিসেম্বর কুমিল্লার বৃহত্তর দাউদকান্দি উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরদের কবল থেকে তৎকালীন দাউদকান্দি উপজেলার অন্তর্ভূক্ত বর্তমান মেঘনা উপজেলা ও তিতাস উপজেলা মুক্ত হয়।

১৯৭১সালের ৮ডিসেম্বর ফজর নামাজের পর দাউদকান্দি (মেঘনা-তিতাস) উপজেলার মুক্তিযোদ্ধারা পালের বাজার নন্দীবাড়ী, গোয়ালমারী, পাঁচগাছিয়া, মোহাম্মদপুর , চরগোয়ালী, বাতাকান্দি, বড়কান্দা, রামপুর বাজার এসব ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার মো.নজরুল ইসলামের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শহীদ নগর ওয়ারলেস ক্যাম্পে পাকহানাদার বাহিনীর উপর আক্রমন শুরু করে। এসময় পাকহানাদার বাহিনী পিছু হটে শেষ আশ্রয়স্থল প্রধান ঘাঁটি দাউদকান্দির সড়ক ও জনপথের ডাকবাংলোতে আশ্রয় নেয়। 

৮ ডিসেম্বর গভীর রাতে মুক্তিযোদ্ধারা বুকে সাহস নিয়ে চারদিক থেকে আক্রমন শুরু করলে ৯ ডিসেম্বর সকালে পাকহানাদার বাহিনী, তাদের দোসররা তাদের প্রধান ঘাঁটি সড়ক ও জনপথের ডাকবাংলো থেকে গোমতী নদী দিয়ে লঞ্চযোগে ঢাকা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ১৯৭১ সালের ৯ ডিসেম্বর দাউদকান্দি (মেঘনা-তিতাস) পাকহানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়।এদিন বীর মুক্তিযোদ্ধারা, মিত্রবাহিনী ও জনতার উপস্থিতিতে বৃহত্তর দাউদকান্দির মাটিতে উড়িয়ে দেয় স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা।

দিবসটি উদযাপন উপলক্ষে দাউদকান্দি উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকাল ১০টায় মুক্তিযোদ্বা কমান্ড অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ