শিরোনাম
◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল ◈ ইউরোপের অস্থিরতায় নতুন সংকটের মুখে বাংলাদেশের পোশাকশিল্প, রফতানি কমেছে ১১.৬৭ শতাংশ ◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি ◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে 'চিতই পিঠা' উৎসব

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : আবহমানকাল ধরে ফরিদপুরের গ্রামগঞ্জের ঘরে-ঘরে পৌষ পার্বণে রকমারি পিঠা তৈরি করার রেওয়াজ রয়েছে। আগে দাদি-নানি, মা, খালা-ফুপুরা পরম মমতায় তৈরি করতেন বিভিন্ন ধরনের পিঠা। হেমন্ত ঋতুতে ধানকাটা শুরু হয়। নতুন সে ধানের চালে তৈরি হয় নানা রকমের পিঠা। 

কিন্তু শহরের যান্ত্রিক জীবন। সবাই ছুটছে। ব্যস্ততায় কাটে সবার দিন। তাইতো গ্রামের এ পিঠা শহরে তেমন চোখে পড়েনা। তবে এবার ফরিদপুরের পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে হয়ে গেল ব্যতিক্রম 'চিতই পিঠা' উৎসব।

শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে একদল ভ্রমণ পিপাসুদের উদ্যোগে এ চিতই পিঠা উৎসবের আয়োজন করা হয়। 
এ ভ্রমণ পিপাসুরা প্রথমে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে নির্মিত 'পল্লী কবি জসীম উদ্‌দীন সংগ্রহশালা' পরিদর্শন করেন। পরে তারা পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির সামনের কুমার নদের পাশে বসে চিতই পিঠা ও হাঁসের মাংস খেতে দেখা যায়।

এ চিতই পিঠা উৎসবে ভ্রমণ পিপাসুদের মধ্যে ছিলেন- পান্না বালা, মুমিনুল হক, পার্থ প্রতীম ভদ্র, অজয় দাস, এজাজ আহম্মেদ, হারুন-অর-রশীদ, জহির হোসেন, মানিক কুন্ডু, মাফিকুল ইসলাম, লক্ষ্মণ চন্দ্র মন্ডল, রফিকুল ইসলাম, সুব্রত কুমার পাল, শুভ বিশ্বাস, সজীব দত্ত প্রমূখ।

এব্যাপারে ভ্রমণ পিপাসু পান্না বালা বলেন, 'এই ব্যস্ততা জীবনে নিজের মতো করে কাটানোর তেমন সময় হয়ে উঠেনা আমাদের। কিন্তু, আজ আমরা একদল ভ্রমণ পিপাসুদের নিয়ে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে এসে অনেক ভালো লাগছে। এখানে এসে পল্লী কবি জসীমউদ্দিন সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি। ঘুরে ঘুরে সব দেখেছি ও মজা করেছি।'

জহির হোসেন নামের আরেক ভ্রমণ পিপাসু বলেন, 'এখানে এসে ভ্রমণের পাশাপাশি চিতই পিঠা ও হাঁসের মাংস তৃপ্তি সহকারে খেতে পারা সত্যিই বড় ভালো লাগার।'
মাফিকুল ইসলাম নামের অপর ভ্রমণ পিপাসু বলেন, 'এই ব্যতিক্রম আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুব ভালোলাগা কাজ করছে। একদিকে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে ভ্রমণ করা হলো, সাথে চিতই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছি। সত্যিই আমি বিমোহিত।'

  • সর্বশেষ