শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবী সাইফুল হত্যা মামলায় আরেক আসামি আটক

ধারাল অস্ত্র হাতে নীল রঙের গেঞ্জি পরা রিপন দাস

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ঘটনায় জড়িত আরেক আসামি রিপন দাসকে (২৭) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে আটক করা হয়েছে। 

বৃহ‌স্প‌তিবার রাত সাড়ে ৮টার দি‌কে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন কৈনপুরা এলাকায় দোকানের মোড়ে থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে।

জানা যায়, রিপন দাস নগরীর কো‌তোয়ালী থানাধীন পাথরঘাটা হরস চন্দ্র লেইন সাধুর বাড়ির মৃদুল দাসের ছে‌লে। চকবাজারে মেডিসিন সপ না‌মে এক‌টি ফার্মেসিতে চাকরি কর‌তেন। আটককৃত রিপন এজাহারভুক্ত আসামি না হলেও এডভোকেট সাইফুল ইসলাম হত্যায় প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পুলিশ।

চাতরী কৈনপুরা ওয়ার্ডের ইউপি সদস্য নিতাই চন্দ্র দে জানান, কয়েকদিন থেকে জেলেপাড়া এলাকায় তাকে দেখা যায়। তবে কার বাড়িতে সে আত্মগোপনে ছিল সেটা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিট পু‌লি‌শের ডি‌সি (ক্রাইম) মো. রইচ উ‌দ্দিন জানান, উক্ত আসামি কোনো এজাহারভুক্ত আসামি নয়। তবে এডভোকেট সাইফুল ইসলাম হত্যায় প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখে নীল রঙের গেঞ্জি পরিহিত ও হাতে বটি নিয়ে দেখা গেছে বিধায় পুলিশের তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সনাক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়