শিরোনাম
◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা নামেই বিভাগ হবে

জুলাই বিপ্লবে নিহত শহীদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : আসিফ মাহমুদ 

এন এ মুরাদ,  মুরাদনগর : জুলাই বিপ্লবে নিহত শহীদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশে আর কোন স্বৈরাচারকে  দাঁড়াতে দেওয়া হবেনা।  পলাতক সরকার কুমিল্লাকে কটুক্তি করেছে।  কুমিল্লার সাথে বৈষম্য করে বিভাগ থেকে বঞ্চিত করেছে। অতি শীঘ্রই কুমিল্লার নামে বিভাগ করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মানে তরুণদের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। মুরাদনগর বিগত দিনে উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। আগামীতে মুরাদনগর উপজেলার  শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক  উন্নয়নে কাজ করা হবে। প্রতিটি শিক্ষা  প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এতে  শিক্ষার্থীরা শরীর চর্চা করে মননশীল মেধা অর্জন করবে। জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা  আসিফ মাহমুদ সজীব ভূইয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে কথাগুলো বলেন। 

শনিবার (৩০ নভেম্বর)  দুপুর ৩ টায় অনুষ্ঠিত সংবর্ধনায় কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের সঞ্চালনায় তিনি আরো বলেন, এখন যেই সুযোগটুকু পেয়েছি তার সবটুকু এদেশের মানুষের সেবা করে যাব। সেবা অব্যাহত রাখতে আগামীদিনে আপনাদের পাশে থাকব। মুরাদনগরে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে ২০ টি প্রকল্পের অনুমোদন হয়েছে।  অতি দ্রুত কার্যক্রম শুরু হবে। 

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,  হেফাজতে ইসলাম,  ইসলামি শাসনতন্ত্র আন্দোলন, শিক্ষক সমাজ, বেসরকারি এতিমখানা, মুরাদনগর উপজেলা ছাত্র সমন্বয়ক ও নানা শ্রেনী পেশার মানুষের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়। 

এতে বক্তব্য রাখেন, সুপ্রিমকোর্টের আইনজীবি ব্যারিস্টার মোঃ নাসের, উপজেলা জামায়াতের আমির মাওলানা আ,ন,ম ইলইয়াস, সাবেক আমির  মনসুর মিয়া, মুরাদনগর উপজেলা সাবেক এমপি কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বশরী,আয়োজক কমিটির সদস্য মোঃ জাহের মুন্সী,মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি এম এম মফিজুল ইসলাম, হেফাজতে ইসলাম মুরাদনগর উপজেলা নেতা মুফতি সাদেকুল ইসলাম, তালীমে হিজবুল্লাহ প্রতিনিধি হাফেজ মোঃ কামরুল হাসান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মনিরুল হক জর্জ, ব্রিগেডিয়ার জেনারেল অব: নুরুল মোমেন খান, বিএনপি নেতা মিনহাজুল হক ও সমন্বয়ক  এ্যাডভোকেট ওবায়দুল হক প্রমুখ।  

  • সর্বশেষ