এইচএসসির পাশাপাশি আজ একই সঙ্গে প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের আলিম পরীক্ষার ফল। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ ফল প্রকাশ করা হবে।
পরে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে জানানো হয়েছে, নির্ধারিত সময় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে আলিম পরীক্ষার ফল পাওয়া যাবে। পাশাপাশি বোর্ডের ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের ফলাফলের শিট (রেজাল্ট শিট) ডাউনলোড করতে পারবে।
অনলাইনে যেভাবে ফল জানবেন
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এ অনলাইন সেবা-১ কর্নারে আলিম পরীক্ষা ২০২৬–এ ক্লিক করে অথবা www.ebmeb.gov.bd তে Alim eRPS 2026 সিলেক্ট করে Continue বাটন–এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার Result Sheet downlaod করা যাবে।
এ ছাড়া পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd থেকেও ফল জানতে পারবেন।
এসএমএসে যেভাবে দেখবেন
মুঠোফোনে এসএমএস পাঠিয়েও আলিম পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে লিখতে হবে: SMS–এর মাধ্যমে ফল জানতে HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।