শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ১২:২৪ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র-জনতা হত্যার বিচার না করলে দেশ কলঙ্কমুক্ত হবে না

এম আর আমিন, চট্টগ্রাম : জুলাই আন্দোলনে ছাত্র ও গণহত্যার প্রতিবাদে এবং বিপ্লব পরবর্তী চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (৩১ শে অক্টোবর)  বিকেলে চট্টগ্রাম কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ ছাত্রনেতা ওমর ফারুক সাগর। 

চট্টগ্রাম কলেজের এরিয়া থেকে শুরু করে বিক্ষোভ মিছিল চকবাজার মোড়ে গিয়ে শেষ হয়।

বুধবার বিকেলে  চকবাজার মোড়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা ওমর ফারুক সাগর  বলেন, ‘ ছাত্র জনতার রক্ত গঙ্গার মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। চট্টগ্রামের মুরাদপুরে ছাত্রলীগ- যুবলীগের সন্ত্রাসীদের হাতে প্রাণ দিয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম । এখনো খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি। জুলাই বিপ্লবে নির্বিচারে ছাত্র ও গণহত্যার সাথে জড়িতদের খুঁজে  বের করে আইনের আওতায় আনতে হবে। ‘

তিনি আরো বলেন, গণহত্যার বিচারের দাবীতে দেশের জনগণ ঐক্যবদ্ধ। যে সকল ছাত্র জনতা আওয়ামী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। ছাত্র জনতা হত্যার বিচার না করলে দেশ কলঙ্কমুক্ত হবে না। ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ। চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম, তানভীর ও রাব্বি সহ শহীদদের রক্তে মাখা আমাদের চট্টগ্রাম।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক সাগর বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার লুটপাট করে দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। শেখ হাসিনার নির্দেশে দেশে বারবার গণহত্যা সংঘটিত হয়েছে। ভবিষ্যতে যেন কেউ এরকম দুঃসাহস না দেখায় সেজন্য উপযুক্ত বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দোসররা এখনও বিভিন্ন মহলের সাথে মিশে নানাভাবে ষড়যন্ত্র করছে। তাই এখন একটি আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই গণহত্যার বিচার করতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রিদয়,শাহাবউদ্দিন,জায়েদ,মুজাহিদ,সালমান, মেহেদী,আরবিসহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়