শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে ৭ ছাত্রী অসুস্থ

মোঃ আবু হাসাদ, পুঠিয়া প্রতিনিধি : রাজশাহী পুঠিয়া উপজেলার দৈপাড়া ও গোপাল হাঁটি দুই  মাধ্যমিক বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের এইচপিভি টিকা নিয়ে ৭ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। আজ বুধবার (৩০ -১০-২৪) বেলা ১১টার দিকে পুঠিয়া উপজেলার দৈপাড়া ও গোপাল হাঁটি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ হয়ে পড়া ছাত্রীরা হলো, সুইটি খাতুন,সোনালী খাতুন , ইকরা খাতুন, যুথি খাতুন, ফাতেমা খাতুন, আলিয়া ও মিষ্টি খাতুন। দৈপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস  ছালাম বলেন,বেলা ১১টার দিকে পুঠিয়া উপজেলার দৈপাড়া ও গোপাল হাঁটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জরায়ুরমুখ ক্যান্সার প্রতিরোধের এইচপিভি টিকা দেয়া হয়। টিকা দেয়ার পর থেকে হঠাৎ দুই স্কুলে ৭ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে সুস্থ হয়ে আবার স্কুলে ফিরে আসে।

আমরা পরবর্তী সময়ে জানতে পারি এদের মধ্যে দুই জন শারীরিক ভাবে দুর্বল ও একজন ছিলো শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত বলে আমি জানতে পারি। এছাড়াও বিকেলে জানতে পারি আরো একজন একটু অসুস্থতা বোধ করছে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম, নূর হোসেন নির্ঝর বলেন,  আমি টিকা কার্যক্রম সঙ্গে সম্পৃক্ত স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারি দৈপাড়া ও গোপাল হাঁটি স্কুলের জরায়ুমুখ ক্যান্সারের টিকা গ্রহণ করার পরে ৭ জনকে ছাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং পরে এর মধ্যে অনেকেই সুস্থ হয়েছেন এবং এদের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমি সর্বশেষ জেনেছি যে সেও এখন অনেকটাই সুস্থ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়