শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ০২:১০ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৩ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

মাসুদ আলম : বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) রোববার থেকে মঙ্গলবার  সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময়  ভারতীয় ২১০ বোতল অলিভ ওয়েল, ১০৮২ পিস সাবান, ১৬২ পিস মেহেদি, ৯৬ বোতল ফেন্সিডিল, ৩৩৭ বোতল মদ এবং বাংলাদেশী ৭৬৮৮ কেজি রসুন, ০১টি ট্রলি, অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১১টি নৌকাসহ বিবিধ চোরাইপণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৭২,৪৭,৯১০/- (বাহাত্তর লাখ সাতচল্লিশ হাজার নয়শত দশ) টাকা। 

জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন  নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়