শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে ভারত থেকে আসার পথে ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি :  ভারত থেকে ফেরার পথে অবৈধভাবে বাংলাদেশের সীমানা অতিক্রম করায় ঠাকুরগাঁওয়ে সীমান্তে চার বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃধবার ভোরে জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের চান্দের হাট সীমান্তের ৩৩৩/৩ এস পিলার এলাকা থেকে তাদের আটক করে বিজিবি এবং দুপুরে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেন রায়ের ছেলে নিশিত রায় (৩৫), একই জেলার বিরল থানার বাশীডাঙ্গা গ্রামের মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪০), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ওবাইদুর রহমান (৫৫) এবং একই উপজেলার ইন্দ্রোইল গ্রামের সামসুদ্দিনের ছেলে ওবায়দুল রহমান (৩৫)।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পীরগঞ্জ চান্দের হাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে সীমান্তে চার বাংলাদেশীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ এর ১১(১)(ক) এবং ১১(২) ধারায় মামলা করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম ডন চার বাংলাদেশী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে অতিক্রমের দায়ে তাদের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিদৃষ্ট ধারায় মামলা করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়