শিরোনাম
◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড ◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৫:২৯ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় মামা বিস্কুট খেয়ে দুই সহোদর শিশু কন্যার মৃত্যুর অভিযোগ

আশরাফুল নয়ন, নওগাঁ: [২] জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে শহরের দোগাছি গ্রামের জহুরুল ইসলামের ৬ বছর বয়সের কন্যা আবিদা সুলতানা ও ৮ মাস বয়সের কন্যা আছিয়া মোবাম্বিরা এবং তাদের প্রতিবেশী আত্মীয় পাইলটের ১৫ বছর বয়সের পুত্র মঈন বাড়ির সামনের নুরুজ্জামানের মুদি দোকান থেকে মামা বিস্কুট কিনে এনে খায়। 

[৩] বিস্কুট খাওয়ার পর থেকে তিন শিশু অসুস্থ্য হয়ে পড়ে। বমি করতে থাকে। সন্ধায় তাদের নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে আছিয়া মোবাশ্বিরাকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে আবিদা সুলতানার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

[৪] অপর অসুস্থ্য শিশু মইন নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুই সহোদরের মৃতদেহ বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে সরকারী হিমাগারে সংরক্ষিত রয়েছে। মর্মান্তি মৃত্যুর ঘটানায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ