শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানের রাতে মসজিদে আগুন দিয়ে পালাল উগ্রপন্থী ইসরায়েলি বসতিস্থাপনকারীরা

অধিকৃত পশ্চিম তীরে পবিত্র রমজান মাসের মধ্যেই একটি মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উগ্রপন্থী ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা ও দমন-পীড়নের ধারাবাহিকতায় সোমবার(২৩ ফেব্রুয়ারি) ভোরে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’র বরাতে জানা গেছে, পশ্চিম তীরের নাবলুসের নিকটবর্তী সররা ও তাল শহরের মাঝামাঝি অবস্থিত ‘আবু বকর আস-সিদ্দিক’ মসজিদে এই হামলা চালানো হয়। হামলাকারীরা মসজিদের দেয়ালে মহানবী (সা.)-কে অবমাননা করে বর্ণবাদী স্লোগান লিখে দেয়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ফজরের নামাজের জন্য মুসল্লিরা যখন মসজিদে আসেন, তখন তারা প্রবেশপথে ধোঁয়া ও আগুনের আলামত দেখতে পান। মসজিদের প্রবেশদ্বারের কাঁচ ভাঙা ছিল এবং সেখানে পোড়া দাগ পাওয়া গেছে।

মসজিদের পাশের বাসিন্দা মুনির রামদান বলেন, ‌‘আমি দরজা খুলেই স্তম্ভিত হয়ে যাই। সেখানে আগুন জ্বলছিল এবং জানালার কাঁচ ভাঙা ছিল।’ তিনি আরও জানান, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুইজন ব্যক্তি পেট্রোল ও স্প্রে পেইন্ট নিয়ে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে এবং কয়েক মিনিট পর তারা পালিয়ে যাচ্ছে।’

চাল-ডাল আমদানিকারকদের হাতে তেল বিক্রির ভার দিচ্ছে ইরান!চাল-ডাল আমদানিকারকদের হাতে তেল বিক্রির ভার দিচ্ছে ইরান!

মসজিদের দেয়ালে হামলাকারীরা ‘প্রতিশোধ’ এবং ‘প্রাইস ট্যাগ’ শব্দগুলো লিখে রেখে গেছে। কট্টরপন্থী ইসরায়েলি বসতিস্থাপনকারীরা ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর হামলার সময় সাধারণত এই ‘প্রাইস ট্যাগ’ শব্দটি ব্যবহার করে থাকে। স্থানীয় বাসিন্দা সালেম ইশতায়েহ বলেন, ‘তারা আমাদের ধর্ম বিশ্বাস ও ইসলামের ওপর আঘাত করে উস্কানি দিতে চাইছে, বিশেষ করে রমজানের এই সময়ে।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর পশ্চিম তীরে কমপক্ষে ৪৫টি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতিস্থাপনকারীদের হাতে অন্তত ১,০৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, পশ্চিম তীরে ইসরায়েলের এই পদ্ধতিগত বলপ্রয়োগ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করার নীতি ‘জাতিগত নিধন’ ও ‘যুদ্ধাপরাধের’ পর্যায়ে পড়ে।

ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে এবং সন্দেহভাজনদের খুঁজছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে ভিন্ন কথা। ইসরায়েলি মানবাধিকার সংস্থা ‘বি-তসেলেম’ অভিযোগ করেছে, ফিলিস্তিনি ভূমি দখলের কৌশল হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব বসতিস্থাপনকারীদের দায়মুক্তি দিয়ে সহিংসতায় মদদ দিচ্ছে। জাতিসংঘও এর আগে জানিয়েছে যে, অনেক ক্ষেত্রে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সরাসরি অংশগ্রহণে বা সহায়তায় এই হামলাগুলো চালানো হয়।

সূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়