শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩৫ টাকায় নারায়ণগঞ্জে স্বাস্থ্য বিভাগে নিয়োগ পেলেন ৮৪ জন

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] বৃহস্পতিবার (১৬ মে) বিষয়টি জানান নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। 

[৩] শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে ১১-১৭ গ্রেড (পূর্বতন তৃতীয় শ্রেণি) পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি যে ২৩৫ টাকা ফি লাগে এর বাইরে নিয়োগপ্রাপ্তদের কোন ধরনের অর্থ লাগেনি। গত ২৭ এপ্রিল তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ কার্যদিবসের মধ্যে তাদের ফলাফল ঘোষণা শেষে ভাইভা, ফিল্ড, দক্ষতা ও কম্পিউটার পরীক্ষা শেষে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, আনসার ভিডিপি, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল বিধি বিধান অনুসরণ করে গত ৮ মে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়োগকৃতদের যোগদান উপলক্ষে বুধবার সংবর্ধনা দেয়া হয়েছে। 

[৪] যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম,  ডা. শিল্পী আক্তার, ডা. পলি, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ প্রমুখ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ