শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০১:৪৫ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের অগ্রিম টিকিট কবে পাওয়া যাবে, জানালেন রেলমন্ত্রী

শতভাগ অনলাইনে: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট কবে পাওয়া যাবে, জানালেন রেলমন্ত্রী

ট্রেনের টিকিট

হ্যাপি আক্তার: রাজধানীর রেল ভবনের সম্মেলনে কক্ষে বুধবার (২২ মার্চ) দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, এবার ঈদের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর হবে, এমনটা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে। তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এইচএ/এমআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়