শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সৌদিয়া পরিবহন ও রাঙামাটি বাস মালিক সমিতির দ্বন্দ্বে রাঙামাটির সঙ্গে সারা দেশের অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে সমিতি। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, সৌদিয়া পরিবহন সার্ভিস তাদের দুটি বাস রাঙামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করলেও মালিক সমিতিতে টোকেন ফি জমা দিচ্ছিল না। ফলে বুধবার সমিতি সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা চালু করা হয়। এর প্রতিবাদে কোনও ঘোষণা ছাড়াই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

এদিকে, হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, ‘হঠাৎ এমন ঘটনা অপ্রত্যাশিত, তবে কীভাবে দ্রুত সমাধান করা যায়, সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই সমাধান হবে।’

উল্লেখ্য, রাঙামাটি বাস মালিক সমিতি মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়