শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১৪ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানের চাকা ফেটে ওসমানী বিমানবন্দরের রানওয়ে বন্ধ

বিমানবন্দর

সঞ্চয় বিশ্বাস: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। এতে সিলেট বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আপাতত বন্ধ রয়েছে। সমকাল, ইত্তেফাক

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানের সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিষয়‌টি গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প‌রিচা‌লক হা‌ফিজ আহমদ।

তিনি জানান, ১৪৮ যাত্রী নিয়ে বোয়িং-৭৩৭ মডেলের বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিলো। দুপুর সোয়া ১টার দিকে উড্ডয়নের জন্য বিমানটি রানওয়েতে যায়। এ সময় বিকট শব্দে বিমানের একটি চাকা ফেটে যায়। এ ঘটনা পর বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বিমানের চাকা মেরামতের কাজ চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো যাত্রী হতাহত হননি বলে জা‌নিয়েছে। রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট‌টি সরিয়ে নেওয়া হলে সে‌টি ফিরে যাওয়ার কথা আছে। যাত্রীদের না‌মিয়ে চাকা প‌রিবর্তনের কাজ করা হচ্ছে।

এসবি২/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়