শিরোনাম
◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে  ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কোর বিপক্ষে খেলতে চান না ‌লিও‌নেল মেসি  ◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২২, ০৩:৫১ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২২, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে নতুন রেলওয়ে ওয়াগন ওয়ার্কসপ হচ্ছে

মো. নূরুল ইসলাম সুজন

শাহীন খন্দকার: রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ফরিদপুরের রাজবাড়ীতে রেলওয়ের নতুন ক্যারেজ এবং ওয়াগন ওয়ার্কসপ নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, রেলে কোথাও মিটার গেজ থাকবে না, ব্রডগেজ ব্যবস্থা চালু হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের নতুন কারখানায় কোচ মেরামতের সব ব্যবস্থা যেন থাকে এবং প্রকল্পের জন্য নির্ধারিত ১৬ মাস সময়ের মধ্যে যেন কাজ শেষ হয়, এ বিষয়ে তাগিদ দেন।

আজ বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ রেলভবনের যমুনা সম্মেলন কক্ষে নতুন ক্যারেজ এবং ওয়াগন ওয়ার্কসপ নির্মাণ বিষয়ক সমীক্ষার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মো. নূরুল ইসলাম সুজন বলেন, আমাদের রেল ব্যবস্থা এখনো তেলের মাধ্যমে চলছে। আমাদের পার্শ্ববর্তী দেশে ইলেকট্রনিক ব্যবস্থায় রেল চলছে। নতুন যে প্রকল্প নেওয়া হয়েছে সেখানে যেন ইলেকট্রিক ব্যবস্থা থাকে।

এসময়ে তিনি আরও বলেন, প্রত্যেকটি জেলায় রেললাইন সম্প্রসারিত করা হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেল মিটার গেজ থেকে ব্রডগেজে যাবে। তাই কোথাও মিটার গেজ থাকবে না, ব্রডগেজ ব্যবস্থা চালু হবে। এছাড়া রেলের লাইন ও  ডাবল চালু  করা হবে। তিনি বলেন, ভারতের সঙ্গে আটটি ইন্টার সেকশন পয়েন্টের মধ্যে বাংলাদেশ রেলওয়ে পাঁচটায় যুক্ত হতে পেরেছে। বাকিগুলোতে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।

পরে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে নতুন ক্যারেজ এবং ওয়াগন ওয়ার্কসপ নির্মাণ বিষয়ক সমীক্ষার চুক্তি সই হয়। এতে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন মোহাম্মদ কুদরত-ই খুদা এবং ফ্রান্সের পক্ষে সিসট্রা এসএ এর ব্যবস্থাপনা পরিচালক হ্যারি কুমার।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সফিকুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়