শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৭ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোতে সহিংসতায় বিশ্বকাপ আয়োজন নিয়ে  ফিফা সভাপতি যা বললেন 

স্পোর্টস ডেস্ক : মেক্সিকোতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চলতি বছর জুনে বসতে যাওয়া ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। তবে, আশ্বস্ত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে তিনি আশাবাদী। খবর এএফপির।

ইনফান্তিনো বলেন, আমি খুবই আশাবাদী, সবকিছু ভালো আছে। এটি দারুণ এক আসর হতে যাচ্ছে। এবারই প্রথম সহিংসতার পর কথা বলেছেন তিনি।

দুদিন আগে সেনাবাহিনীর হাতে মাদক চক্রের নেতা নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর কার্টেল চক্রের সদস্যরা তান্ডব চালায়, যার প্রভাব পড়ে মেক্সিকোর গুয়াডালাজারা শহরে। ----এন‌টি‌ভি

বিশ্বকাপে মেক্সিকোর স্বাগতিক শহর এটি।

advertisement

শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) নেতা নিহত হওয়ার পর গোটা মেক্সিকোতে সহিংতা বাড়ে। বিশেষ করে গুয়াডালাজারা সহিংসতায় কেঁপে ওঠে। শহরের কাছে একটি খামারে তাকে ধরার অভিযানে এবং পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হন।

কার্টেলের বন্দুকধারীরা দেশের ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে সড়ক অবরোধ করে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়। বিশ্বকাপ শুরুর চার মাসেরও কম সময় আগে এই অরাজকতা ও সহিংসতার ছবি বিশ্বজুড়ে প্রচারিত হয়। এ নিয়ে প্রথমে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় ফিফা। আজ কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে এএফপির সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন ইনফান্তিনো।

এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবম বিশ্বকাপ দর্শকদের জন্য কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেন এবং তাদের নিরাপত্তায় পূর্ণ নিশ্চয়তা দেওয়ার কথা জানান।

জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী গুয়াডালাজারায় বিশ্বকাপের গ্রুপ পর্বেও চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম রাউন্ডের উরুগুয়ে বনাম স্পেনের ম্যাচও রয়েছে। এছাড়া, গুয়াডালাজারা ও মন্টেরেতে যৌথভাবে মার্চের শেষে বিশ্বকাপের প্লে-অফ রাউন্ড অনুষ্ঠিত হবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠেয় বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকো একটি, অন্য দুটি হলো যুক্তরাষ্ট্র ও কানাডা।

  • সর্বশেষ