শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৩:০১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ‘অভিযাত্রী কমিউটার’ নামে ১৩৫/১৩৬ নম্বরের এ ট্রেন আগামী ১০ আগস্ট থেকে যাত্রী পরিবহন শুরু করবে। স্থানীয় জনগণের দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় ট্রেনটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) কার্যালয় থেকে সোমবার (৭ জুলাই) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

রেলওয়ের তথ্য বলছে, অভিযাত্রী কমিউটার ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেনটি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গোপালগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার।

নতুন ট্রেনটি পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। ফলে ঢাকা, কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর, কাশিয়ানী জংশন হয়ে গোপালগঞ্জ চলাচল করবে। উভয় পথে মোট দূরত্ব ১৪৫ কিলোমিটার। রেলওয়ের নির্ধারিত ভাড়া তালিকা অনুযায়ী, কমিউটার শ্রেণিতে ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ভাড়া হবে ১৪৫ টাকা।

রেলওয়ের আদেশে সংশ্লিষ্ট বিভাগগুলোকে ট্রেন পরিচালনা, টিকিট বিক্রি, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, কোচের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ সরবরাহ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট স্টেশন মাস্টারদের ট্রেনের সময়সূচি স্থানীয় জনগণকে জানাতে বলা হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই কমিউটার ট্রেন চালু হলে ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে নিয়মিত যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।

  • সর্বশেষ