শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪, ১২:৩৫ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালের মধ্যেই দেশের প্রথম পাতাল রেল চালু করতে চায় কর্তৃপক্ষ (ভিডিও)

পাতাল রেল

ঢাকার যানজট নিরসনে নানা উদ্যোগ নেয়া হয়েছে। মেট্রোরেল, ফ্লাইওভার, ওভারপাস এবং এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। এসবের সঙ্গে নতুন সংযোজন হবে পাতাল রেল।

রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ছুটবে দেশের প্রথম পাতাল মেট্রোরেল। পাতাল ও উড়াল পথ মিলিয়ে এমআরটি লাইন ওয়ানের মোট দৈর্ঘ্য সোয়া ৩১ কিলোমিটার। এর রয়েছে দুটি রুট। মূল রুটটি বিমানবন্দর থেকে কমলাপুর যাবে। যার দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। এই রুটে ১২টি পাতাল স্টেশন থাকবে। স্টেশনগুলো হলো কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল পূর্ব, বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বাজার, নদ্দা, খিলক্ষেত, বিমানবন্দর টার্মনাল-৩ ও বিমানবন্দর।  

এই রুটে যাত্রীদের জন্য নতুন বাজার স্টেশনে রেল পরিবর্তনের ব্যবস্থা রাখা হচ্ছে। যাতে কমলাপুর রুটের যাত্রীরা সহজে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুটের যাত্রীরা সহজে কমলাপুর রুটে যেতে পারেন।  সূত্র :টিবিএস নিউজ

  • সর্বশেষ