শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে চাল মজুদ, ৩টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করে র‌্যাব। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। 

[৩] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম. জে. সোহেল বলেন, আদালত পরিচালনাকালে অবৈধভাবে চাল মজুদ করে রাখার অপরাধে মেসার্স বিসমিল্লাহ এন্টার প্রাইজ, মেসার্স মোরাদ ট্রেডার্স ও মেসার্স মামুন রাইস এজেন্সীকে নগদ ১লাখ টাকা করে জরিমানা করা হয়।

[৪] দণ্ডপ্রাপ্ত অসাধু ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে চাল মজুদ করে রেখেছিলেন। এ কারণে বাজারে চালের দাম বৃদ্ধিতে ব্যাপক প্রভাব সৃস্টি করতো। পরে তারা মজুদকৃত চাল নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বাজারে বিক্রি করছিলেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসকে/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়