শিরোনাম
◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি!

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০২:০০ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাশ্রয়ী মূল্যে মাংস-দুধ-ডিম কিনতে উপচেপড়া ভিড়

সুলভ মূল্যে মাংস-দুধ-ডিম কিনতে উপচেপড়া ভিড়

ডেস্ক নিউজ: রমজান মাসে সুলভ মূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরে এ কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বাংলা নিউজ২৪.কম

শুক্রবার সকাল ৮টা থেকে দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে মানুষ এসব পণ্য কিনেছেন। রাজধানীর মোট ২০টি স্থানে কাভার্ডভ্যানে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। 

সকাল সাড়ে ৯টায় খামারবাড়ী মোড়ে দেখা যায়, মানুষ লাইন ধরে এসব খাদ্যপণ্য সংগ্রহ করছেন। কম আয়ের শ্রমজীবী মানুষ, গৃহবধূ থেকে শুরু করে চাকরিজীবী যুবক-বৃদ্ধ দুধ, মাংস ও ডিম সংগ্রহের লাইনে দাঁড়িয়ে আছেন।

চাকরিজীবী আসফাক এলাহী লাইনের মাঝামাঝিতে ছিলেন। সকাল ১০টার মধ্যে দুধ, ডিম, মাংস কিনেছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, সুলভ মূল্যে বলা হচ্ছে, কিন্তু দাম তো কম নয়। পাশাপাশি পরিমাণও কম। তারপরও যেটি বিক্রি করছে, ভালো। কিছুটা হলেও স্বস্তি মিলছে। সময় পেলে পরে আবারও আসবো।

ষাটোর্ধ্ব রওশনা আরা  মাংস, দুধ ও ডিম কিনতে পেয়ে বেশ খুশি। তিনি পাশেই মনিপুরি পাড়াতে ছেলের সংসার থাকেন। ছেলের সংসারে ছেলে, ছেলের বউ, নাতি, মেয়ে এবং নিজে থাকেন। বেতন দিয়ে ছেলের সংসার চালাতে কষ্ট হয়। মাছ-মাংস প্রায় কেনা হয় না। আগে কম হলেও কেনা হতো, এখন দাম বেশি হওয়ায় গরুর মাংস তো কেনাই হয় না। কম দামে বিক্রি হচ্ছে জেনে এসেছি।

সকাল সাড়ে ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে ১০টা ২০ মিনিটে হাতে মাংস পেয়েছেন। মুখে স্নিগ্ধ হাসি রওশন আরার। মাংস, দুধ ও ডিম কিনতে পেয়ে রওশনারা খুবই খুশি।

মোহাম্মদপুরের গৃহবধূ আর্সিয়ানা বেগম সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম সংগ্রহ করতে পেরে খুশি। তিনি বলেন, নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে প্রাপ্ত আয় দিয়ে সামাল দেওয়া কঠিন হয়ে গেছে। কোনো না কোন দিকে খরচ কমাতে হয়েছে। সুলভ মূল্যের মাংস, দুধ ও ডিম বিক্রি হচ্ছে, শুনে মনে করেছিলাম একটি ভালো খবর। কিছুটা হলেও খরচ কমবে। দুধ-মাংস-ডিম পেয়েছি। তবে দাম সুলভ বলা হলেও প্রায় বাজারের মতোই। যদি দাম আরও একটু কম রাখা যেতো ভালো হতো। তবে সবই টাটকা মনে হচ্ছে। বাজারের চেয়ে ভালো।

খামারবাড়ি ছাড়াও রাজধানীর আরও যেসব জায়গায় এসব পণ্য বিক্রি হচ্ছে সে স্থানগুলো হলো, নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী),আজিমপুর মাতৃসদন (আজিমপুর), গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), ষাটফুট রোড (মিরপুর), খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), সেগুনবাগিচা (কাঁচা বাজার), আরামবাগ (মতিঝিল), রামপুরা, কালসী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), বসিলা (মোহাম্মদপুর), হাজারীবাগ (শিকশন), লুকাস (নাখালপাড়া), নয়াবাজার (পুরান ঢাকা) ও কামরাঙ্গীর চর।

প্রতিটি কাভার্ডভ্যান ১০০ কেজি গরুর মাংস, ৮ কেজি খাসির মাংস, ৭০ কেজি মুরগির মাংস ও ২২০০ মুরগির ডিম বরাদ্দ পেয়েছে। ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান এসব পণ্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষে বিক্রি করছে। প্রতিটি ভ্যানে ৪ জন করে মানুষ রয়েছে। সম্পাদনা : জেরিন

জেএ/জেএ

  • সর্বশেষ