শিরোনাম
◈ সাতক্ষীরায় লংমার্চফেরত জামায়াত-শিবিরের বাস খাদে, নিহত ১, আহত অন্তত ২০ ◈ খিলক্ষেতের বাড়িতে ডিজে পার্টির ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ◈ ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না: শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ◈ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্কের অভিযোগে এএসপি কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর ◈ যুব উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বেনাপোলে বাবার মরদেহ রেখে পরীক্ষা দেওয়া মাসুমা পেলেন এ গ্রেড ◈ দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ আধুনিক কোল্ড স্টোরেজের উদ্যোগ নেওয়ায় এবার এক কেজি পেঁয়াজও আমদানি করতে হবে না: কৃষিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবা খামেনির হুঁশিয়ারি, পাল্টা জবাব হবে ভৌগোলিক সীমার বাইরে ◈ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ১২:২৩ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

​উত্তরখানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ‘কিলার শিবুলু’ গ্রেপ্তার

​মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলিসহ মো. ইকরামুল ইসলাম শিবুলু ওরফে ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-১)।

​শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসএআরবি-১ এর পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

​প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর ভোর আনুমানিক ২টা ৪৫ মিনিটে উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান পরিচালনা করে এসএআরবি-১ এর একটি আভিযানিক দল। অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বিপিএম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে কিলার শিবুলুর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।

  • সর্বশেষ