শিরোনাম
◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২২, ০১:২৪ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২২, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বাইসাইকেলে ভাড়ায় যাত্রী টানেন মামুন (ভিডিও)

আবদুল্লাহ আল মামুন

নিউজ ডেস্ক: রিকশা, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল কিংবা প্রাইভেটকারে ভাড়ায় যাত্রী পরিবহন করতে দেখা গেলেও বাইসাইকেলে যাত্রী পরিবহন একেবারেই দেখা যায় না। ঢাকা পোস্ট

তবে রাজধানীতে বাইসাইকেলে যাত্রী পরিবহন শুরু করেছেন আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি। বাড়ি তার সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায়।

আগে রিকশা চালালেও কম পরিশ্রমের জন্য এখন তিনি যাত্রী পরিবহনে বেছে নিয়েছেন বাইসাইকেল।

শনিবার রাজধানীর নতুন বাজার এলাকায় কথা হয় মামুনের সঙ্গে। তিনি বলেন, আমি আসলে সাইকেল দিয়ে যাত্রী টানি। নতুন বাজার-গুলশান এলাকায় যাত্রী নিয়ে আসা-যাওয়া করি।

তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে এ পেশায় আছি। দৈনিক ৬০০-৭০০ কোনোদিন ৮০০ টাকাও পাই। অফিস টাইমে যাত্রী নিয়ে যাই। সিঙ্গেল যাত্রী নিই। দিনে ৬ থেকে ৭ ঘণ্টা চালাই।  সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। যেখানে যেমন, ভাড়া ২০-৩০ টাকা।

সাইকেলে যাত্রী টানার ভাবনা মাথায় কীভাবে এলো— জানতে  চাইলে তিনি বলেন, আগে রিকশা চালাতাম। রিকশা চালানো অনেক পরিশ্রমের। চিন্তা করে দেখলাম বাইক কিনতে গেলেও অনেক খরচ হবে। বাইকের সিস্টেম করে যদি সাইকেল চালানো যায়, ৬০০ -৭০০ টাকা ইনকাম হয়, তাহলে আমার চলবে আরকি। আমি নিজেও চলতে পারব ভালোভাবে। 

জ্বালানি তেলের দাম বাড়লেও কোনো চিন্তা নেই জানিয়ে মামুন বলেন, আমার সাইকেলে তো তেল লাগে না। রিল্যাক্সে যাই-আসি। তেলের দাম বাড়লেও আমাদের কিছু করার নেই।

সাইকেলে যাত্রী নেওয়ার সুবিধা সম্পর্কে তিনি বলেন, পরিশ্রম কম। যানজটে ফাঁক দিয়ে চলে যেতে পারি। সাইকেলটা নিয়ে সব জায়গায় যাওয়া যায়।

যতদিন পারেন, এভাবে সাইকেলে যাত্রী পরিবহন করবেন বলেও জানান মামুন। 

ভিডিও সৌজন্যে ঢাকা পোস্ট....

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়